চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে খালেদ হোসেন ওরফে রাকিব (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরের বটতলী রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।
র‌্যাবের দাবি, খালেদ হোসেন ‘শহীদ হামজা ব্রিগেড’ (এসএইচবি) নামে চট্টগ্রামকেন্দ্রিক নতুন একটি জঙ্গি সংগঠনের সামরিক শাখার হোয়াইট গ্রুপের সামরিক কমান্ডার। তাঁর বাড়ি চাঁদপুরের ফরক্কাবাদ এলাকায়।
র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, খালেদকে গত ফেব্রুয়ারিতে বাঁশখালীর জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে আদালতে হাজির করা হবে। তিনি বলেন, এর আগেও এই জঙ্গি সংগঠনের ২৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।
গত ১৩ এপ্রিল নগরের পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের নতুন একটি জঙ্গি সংগঠন খুঁজে পাওয়ার দাবি করেছিল র‌্যাব।