চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২
চট্টগ্রামে জঙ্গি সন্দেহে নাছির ওরফে সজল (২৭) ও শামসু (২৬) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের এ কে খান গেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের দাবি, তাঁরা ‘শহীদ হামজা ব্রিগেড’ (এসএইচবি) নামে চট্টগ্রামকেন্দ্রিক নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার নাছির শহীদ হামজা ব্রিগেডের সেকেন্ড ইন কমান্ড। শামসু সক্রিয় সদস্য। তাঁদের বাড়ি নোয়াখালী। গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এর আগেও এই জঙ্গি সংগঠনের ২৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।’
গত ১৩ এপ্রিল নগরের পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘শহীদ হামজা ব্রিগেড’ নামে চট্টগ্রামকেন্দ্রিক নতুন একটি জঙ্গি সংগঠন খুঁজে পাওয়ার দাবি করেছিল র্যাব।