চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের কেবি আমান আলী সড়কের একটি বাসা থেকে গত সোমবার দিবাগত রাতে জামায়াতের রুকন মো. ইমরানকে (৪০) আটক করেছে বিজিবি।
বিজিবির ভাষ্যমতে, ওই বাসার সিঁড়িতে রাখা বস্তা থেকে চারটি ককটেল ও পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।
বিজিবি ২৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তানভীর মাহমুদ বলেন, জামায়াত নেতা ইমরানের বাসায় অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। তাঁকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাইরুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইমরানকে আসামি করে মামলা করেছে বিজিবি। বুধবার (আজ) তাঁকে আদালতে হাজির করা হবে।