চট্টগ্রামে জামায়াতের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস ভাঙচুর ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের জামায়াতের নেতা মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের লালদীঘির পাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, মুজিবুর রহমান ৫ জানুয়ারি কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি জোটের সংঘর্ষ এবং ১১ জানুয়ারি রাতে নিউমার্কেট এলাকায় বাস ভাঙচুরের ঘটনায় জড়িত। বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমের সঙ্গেও তিনি জড়িত।
নেজাম উদ্দিন বলেন, গ্রেপ্তারের পর মুজিবকে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলেও বৃহস্পতিবার শুনানি হয়নি। কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, মুজিবুর রহমান নগরের সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।