চট্টগ্রামে জাল টাকাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গার হাদীপাড়া এলাকা থেকে রেজাউল করিম (৩৬) নামের এক ব্যক্তিকে জাল নোটসহ গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রেজাউলের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়ায়। তিনি হাদীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পতেঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) শফিউল আলম প্রথম আলোকে বলেন, রেজাউল করিমের কাছ থেকে ৩১টি এক হাজার টাকার নোট ও একটি ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। সব নোট ছিল জাল। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নগরের পাহাড়তলী ও জেলার রাঙ্গুনিয়া থানায় মামলা রয়েছে।