চট্টগ্রামে জাল নোটসহ ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৩২টি ৫০০ টাকার জাল নোটসহ আবুল কালাম (৩২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, আবুল কালাম শাহ আমানত সেতু এলাকায় একটি দোকানে ৫০০ টাকার নোট ভাংতি করতে দেন। এ নোটের ব্যাপারে সন্দেহ হলে তাঁকে আটক করেন দোকানদার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর দেহ তল্লাশি করে আরও ৩১টি জাল ৫০০ টাকার নোট জব্দ করে।
ওসি জানান, আবুল কালাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জামাল হোসেন নামের এক ব্যবসায়ী তাঁকে এসব নোট দিয়েছেন।