চট্টগ্রামে জুয়েলারি দোকান থেকে ১২১ ভরি সোনা চুরি, মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ঝাউতলা ওয়ারলেস কলোনি এলাকার একটি জুয়েলারি দোকানের দেয়াল ভেঙে সিন্দুক কেটে ১২১ ভরি সোনা চুরির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দোকানের মালিক সত্য কুমার ঘোষ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গতকাল রোববার রাতে খুলশী থানায় মামলা করেছেন। চুরি হওয়া দোকানের নাম কর্ণফুলী জুয়েলার্স।
গত শুক্রবার রাত ১১টা থেকে রোববার সকাল ১০টার মধ্যে চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। শনিবার দোকান বন্ধ ছিল। গতকাল সকাল ১০টায় দোকান খোলার পর চুরির ঘটনা জানা যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, দোকানের পেছনের দেয়াল ভাঙা। সিন্দুকও কাটা। ওয়েল্ডিং মেশিন দিয়ে সিন্দুকটি কাটা হয়েছে বলে ধারণা করছেন তাঁরা। তবে এটি চুরি নাকি অন্য কোনো বিষয় তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।