চট্টগ্রামে জোড়া খুনের মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মা-ছেলে হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানা এলাকার একটি বস্তি থেকে মো. রুবেল নামের ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, মাদকের বিরোধিতা করায় ২০১১ সালের ২ ডিসেম্বর নগরের ডবলমুরিং থানার সিআরবি বস্তি এলাকায় জাহানারা বেগম ও তাঁর ছেলে জামাল হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির স্বামী বেলায়েত হোসেন মাদক ব্যবসায়ী রুবেলসহ ১৭ জনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করেন। নাম-ঠিকানা না পাওয়ায় রুবেলকে বাদ দিয়ে ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ডবলমুরিং থানার পুলিশ। বাদী এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিলে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। সিআইডিও রুবেলকে বাদ দিয়ে অভিযোগপত্র দিলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত করতে গিয়ে রুবেলের খোঁজ পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।