চট্টগ্রামে ট্রেনের টিকিটের কালোবাজারি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডবি)। গত শুক্রবার রাতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলির একটি মেস থেকে এ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর নাম দেলোয়ার হোসেন (৩২)।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের অসাধু কয়েকজন কর্মীর সঙ্গে যোগসাজশের মাধ্যমে দেলোয়ার টিকিট সংগ্রহ করতেন বলে জানায় পুলিশ। পরে চড়া দামে তা যাত্রীদের কাছে বিক্রি করতেন। তাঁর বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলায়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, দেলোয়ারের কাছে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বরের আন্তনগর ট্রেনের ২২টি টিকিট পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আট বছর আগে নরসিংদী থেকে চট্টগ্রামে এসে দেলোয়ার ট্রেনের টিকিটের কালোবাজারির সঙ্গে
যুক্ত হন।