চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার শাপলা
আবাসিক এলাকার বাগানবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জিসান, মো. রুবেল, মো. মানিক, মো. বেল্লাল ও মো. রুবেল খান।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি দোনলা বন্দুক, একটি এলজি, পাঁচটি কার্তুজ ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে।