চট্টগ্রামে তিন কোটি টাকার বিদেশি মদ ও বিয়ার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে এইচ কবির অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৫ হাজার বিদেশি বিয়ারের ক্যান ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে র্যাব, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যৌথ অভিযানে এসব মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া মদ ও বিয়ারের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। এর মধ্যে আনুমানিক ৪০ হাজার বিয়ারের বোতল এবং নানা ব্র্যান্ডের পাঁচ হাজার বোতল মদ রয়েছে।
র্যাব-৭-এর উপপরিচালক মেজর মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানটির মদ বিক্রি ও বাজারজাতের কোনো অনুমোদন নেই। এ কারণে অভিযানে এসব মদের বোতল ও ক্যান জব্দ করা হয়েছে।
উপপরিচালক বলেন, ঢাকার দিলদার হোসেন নামের এক ব্যক্তি এই প্রতিষ্ঠানের মালিক। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।