প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাকলিয়া থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে একটি এলজিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় দেওয়ানবাজার ও শান্তিনগর এলাকায় এই অভিযান চালানো হয়। দেওয়ানবাজার থেকে গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. আয়মন (২৪)। তাঁর কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং একটি ছোরা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন বলেন, আয়মনের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। সে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগে একই থানাধীন শান্তিনগর এলাকা থেকে সোহেল (২৪) ও এমদাদ (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে ওসি জানান।