চট্টগ্রামে তিনটি ওষুধের দোকানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ, অনুমোদনহীন ফুড সাপ্লিমেন্ট, ভারতীয় ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে চট্টগ্রামে তিনটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরের পাহাড়তলী ডিটি রোড এলাকায় গতকাল বুধবার জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব।
জেলা প্রশাসন সূত্র জানায়, জরিমানা করা ওষুধের দোকানগুলো হচ্ছে মেসার্স জাবেদ ফার্মেসি, মেসার্স ফরচুন ফার্মেসি ও মেসার্স মেডিসিন ট্রেডার্স। প্রতিটি ওষুধের দোকানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।