চট্টগ্রামে দুই আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীদের লাঞ্ছিত ও এক গাড়িচালককে মারধরের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের নিরাপত্তারক্ষী দুই আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁরা হলেন মো. রোকন ও মো. জহির। গতকাল সোমবার জ্যেষ্ঠ আইনজীবী নিশাত সুলতানা বাদী হয়ে চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূঁইয়ার আদালতে মামলাটি করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, আদালত মঙ্গলবারের (আজ) মধ্যে দুই আনসার সদস্যের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দিতে আনসার চট্টগ্রামের উপপরিচালককে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বুধবার মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।
বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, গত ২০ জানুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনজীবীদের জন্য গাড়ি রাখার সংরক্ষিত জায়গায় আইনজীবী নিশাত সুলতানার গাড়ি রাখেন চালক মো. ছিদ্দিক। এ সময় জেলা প্রশাসনের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য গাড়িচালককে মারধর করেন। খবর শুনে সেখানে গেলে তাঁরা আইনজীবী নিশাত সুলতানাসহ আরও কয়েকজন আইনজীবীকে লাঞ্ছিত করেন। দুই আনসার সদস্যের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও লুণ্ঠনের অভিযোগে মামলা হয়েছে।