চট্টগ্রামে দুই মানব পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মানব পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন তারেকুল ইসলাম ও শাহ আলম। গত মঙ্গলবার মধ্যরাতে নগরের ডবলমুরিং এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় পাচারের জন্য হোটেলে জড়ো করা তিন ব্যক্তিকেও উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাছান বলেন, গ্রেপ্তার দুজন মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।