চট্টগ্রামে দুই যাত্রীর কাছ থেকে ৬ কেজি সোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার বার। ফাইল ছবি
সোনার বার। ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে প্রায় ছয় কেজি সোনা জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। আজ বুধবার সকালে এসব সোনা উদ্ধার করা হয়।

বিমানবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, মাসকট থেকে সকাল সাড়ে ছয়টায় আসা একটি উড়োজাহাজের যাত্রী গিয়াস উদ্দিনের ব্যাগ থেকে সোনার ৪৫টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৫ কেজি ২৫০ গ্রাম। আর সকাল সাড়ে সাতটায় দুবাই থেকে আসা আরেকটি উড়োজাহাজের যাত্রী রবিউল হাসানের কাছ থেকে ৭১২ গ্রাম সোনার পাত জব্দ করা হয়। এসব সোনার বাজারমূল্য ২ কোটি ৫৬ লাখ টাকা।

এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।

এর আগে গতকালও এই বিমানবন্দরে একটি ফ্লাইটে অভিযান চালিয়ে একটি কার্টন থেকে সোনার ১৩টি বার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। এই সোনার ওজন ১ দশমিক ৫১ কেজি। এর বাজারমূল্য ৬৫ লাখ টাকা।