চট্টগ্রামে দুজনকে গ্রেপ্তার করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ হাজার ডলার বিদেশে পাচার, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ও প্রতারণার অভিযোগে করা মামলায় চট্টগ্রামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের চট্টগ্রামের সহকারী পরিচালক এম এইচ রহমতউল্লাহ নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমদানি বা রপ্তানিকারকের পক্ষে পণ্য পরিবহনে নিয়োজিত প্রতিষ্ঠান (সিঅ্যান্ডএফ) ‘কার্গো মুভারস অ্যান্ড প্যাকার্স’-এর মালিক আবদুল আউয়াল ও কর্মচারী মো. আবুল হাশেম।

আবদুল আজিজ ভুঁইয়া বলেন, জাল ও ভুয়া এলসি খুলে মিথ্যা ঘোষণায় পণ্য আনা ও ১৮ হাজার ডলার বিদেশে পাচারের কারণে গত বছরের ২৩ এপ্রিল এই দুজনকে আসামি করে মামলা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।