চট্টগ্রামে দুজনকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও জোরারগঞ্জে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁরা হলেন আবু তাহের ও লিটন। গতকাল শুক্রবার তাঁদের মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন চক্রবর্তী জানান, উপজেলার সরফভাটা এলাকায় আচার বিক্রেতা আবু তাহেরের সঙ্গে স্থানীয় কিছু যুবকের বাগ্বিতণ্ডতা হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার তাঁকে যুবকেরা পিটিয়ে আহত করেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাহেরের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ গোদাখালী এলাকায় জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে লিটন (৩০) নামের এক যুবককে পিটিয়ে আহত করা হয় বৃহস্পতিবার। গতকাল সকালে চমেক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।