চট্টগ্রামে দেড় লাখ ইয়াবাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে এক লাখ ৫০ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করার দাবি করেছে র্যাব।
র্যাবের ভাষ্য, গতকাল শনিবার রাতে ওই ব্যক্তিকে আটক করা হয়।
ঘটনার বিষয়ে র্যাবের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এ নিয়ে আজ রোববার সকাল সাড়ে ১০টায় পতেঙ্গায় র্যাব-৭ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে এ তথ্য জানান।