চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় গত শুক্রবার রাতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার ওই তরুণী নগরের কোতোয়ালি থানায় দুজনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, চাকরি দেওয়ার কথা বলে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পূর্বপরিচিত আবদুল কুদ্দুস (৪০) ওই তরুণীকে নগরের কাঠগড় থেকে আন্দরকিল্লায় নিয়ে আসেন। সেখানে এনে ওই তরুণীকে পানের দোকানদার ওসমান গনি চৌধুরী ওরফে খসরুর (৪৫) দোকানে বসানো হয়। তারপর ওই তরুণীকে পানের দোকানের পাশে মার্কেটের ভেতরের একটি নির্জন কক্ষে নিয়ে কুদ্দুস ও ওসমান রাতভর ধর্ষণ করেন। শনিবার সকালে ছাড়া পেয়ে ওই তরুণী কোতোয়ালি থানায় গিয়ে মামলা করেন।
মামলার পর সেদিনই পুলিশ ওসমানকে গ্রেপ্তার করে। অপর আসামি আবদুল কুদ্দুস পলাতক। কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।