চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার দুই নৈশপ্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুমন ও মো. জহিরুল ইসলাম।
মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, গত ১ আগস্ট তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হন। ভর্তির পর তিনি একটি মুঠোফোন কেন্দ্রের নৈশপ্রহরী সুমনের মাধ্যমে বিক্রি করেন। মুঠোফোন বিক্রির টাকার জন্য সোমবার সন্ধ্যায় তিনি সুমনের কাছে যান। এ সময় সুমন তাঁকে কিছুক্ষণ বসিয়ে রাখেন। একপর্যায়ে জহিরুলের সহযোগিতায় তাঁকে প্রহরীর কক্ষে আটকে ধর্ষণ করা হয়।
পুলিশ জানায়, গতকাল সকালে ওই নারী বিষয়টি পুলিশকে জানালে সুমন ও জহিরুলকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ওই নারী পুলিশের হেফাজতে আছেন। বুধবার তাঁর শারীরিক পরীক্ষা করা হবে।