চট্টগ্রামে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলীর আবদুল আলীনগর এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে নুরুল ইসলাম (৫১) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নগরের পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবদুল আলীনগর এলাকায় একটি গুদামের প্রহরী ছিলেন নুরুল ইসলাম। সকালে গুদামের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এসআইয়ের ভাষ্য, নুরুলের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, লোহার রড দিয়ে তাঁর মাথায় কেউ আঘাত করেছে। তবে কী কারণে রডের আঘাতে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।