চট্টগ্রামে পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার পলাতক আসামি মাহাবুব আলী খান ওরফে ড্যানিকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, হিমাদ্রী হত্যা মামলার পলাতক আসামি মাহাবুবকে মঙ্গলবার সকালে পাঁচলাইশ এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। হিমাদ্রী হত্যার ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর মাহাবুবকে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাহাবুবের পক্ষে কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, হিমাদ্রী হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আজ বুধবার মামলার শুনানির দিন ধার্য রয়েছে।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকার একটি বাড়িতে কুকুর লেলিয়ে দিয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। ওই বছরের ২৩ মে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান।