চট্টগ্রামে পাঁচ কেজি সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি টাকা মূল্যের পাঁচ কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে আটক করা হয়।
আটক যাত্রী বদিউল আলমের (৩০) বাড়ি চট্টগ্রামের রাউজানে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন কাস্টমস কর্মকর্তারা।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টমের সহকারী কমিশনার শাহাদাত জামিল প্রথম আলোকে জানান, দুবাই থেকে মঙ্গলবার রাত সাড়ে আটটায় একটি উড়োজাহাজে করে চট্টগ্রামে আসেন বদিউল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁর শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কোমর ও জুতার তলা থেকে ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক ওই যাত্রী প্রতি মাসে দু-তিনবার করে চট্টগ্রাম-দুবাই আসা-যাওয়া করেন। তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।