চট্টগ্রামে পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খোর্দ গহিরা এলাকা থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার দিবাগত রাত একটার সময় পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর মূল্য পাঁচ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল আবছার প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত একটার দিকে খোর্দ গহিরা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এ সময় টের পেয়ে ইয়াবা বড়ি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়া​বা বড়ি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।