চট্টগ্রামে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসার বিল বকেয়া থাকায় এবং মোটর পাম্পের অবৈধ সংযোগ দেওয়ায় নগরের বিভিন্ন এলাকায় ছয়টি পানির সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে এ সব গ্রাহকের কাছ থেকে জরিমানাসহ বকেয়া আদায় করা হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস আজ বৃহস্পতিবার লালদীঘির পাড়সহ নগরের তিনটি এলাকায় এ অভিযান চালান।

হিল্লোল বিশ্বাস জানান, ওয়াসার পানির লাইনের সঙ্গে মোটর পাম্পের সংযোগ দেওয়া বেআইনি। এ অভিযানে লালদীঘির পাড়ের দুটি আবাসিক হোটেল, আন্দরকিল্লা ও হাজারী লেনের তিনটি নির্মাণাধীন বহুতল ভবন ও একটি অফিস ভবনে এ ধরনের অবৈধ সংযোগ পাওয়া গেছে। এ জন্য ছয়টি পানির সংযোগ বিচ্ছিন্ন করে ছয়টি মোটর পাম্প জব্দ করা হয়েছে। এ সময় ছয় গ্রাহককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এসব গ্রাহকের কাছ থেকে ওয়াসার পাওনা দুই লাখ ৩৫ হাজার ৭৪৩ টাকাও আদায় করা হয়।

এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।