চট্টগ্রামে পিকনিকের বাসে ককটেল নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিকনিক বাসে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রী সামান্য আহত হয়েছেন। আজ সকাল নয়টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার ফুলতলির সামনে এ ঘটনা ঘটে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, তাঁরা তিনটি বাসে করে চট্টগ্রাম কলেজ থেকে বান্দরবানে পিকনিকে যাচ্ছিলেন। বাকলিয়া এলাকায় পৌঁছলে প্রথম গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল ছোঁড়া হয়।
এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং এক ছাত্রী আহত হন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।