চট্টগ্রামে পিস্তলসহ প্রবাসী ও তাঁর দেহরক্ষী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন স্টারশিপ কারখানার গলি থেকে অস্ত্রসহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার দিবাগত রাত দুইটায় সন্দেহজনকভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন প্রবাসীও রয়েছেন।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন দুবাইফেরত ফিরোজ উদ্দিন ও তাঁর দেহরক্ষী অপু দে।
বায়েজিদ থানার ওসি প্রদীপ দাশ বলেন, ফিরোজ উদ্দিন দুবাই থাকেন। পিস্তলের কোনো লাইসেন্স তাঁরা দেখাতে পারেননি। দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।