চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসের ফটকের সামনে গতকাল শুক্রবার রাতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
সূত্র জানায়, রাত আটটার দিকে পুলিশ লাইনস ফটকের সামনে মূল সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে সাময়িকভাবে আতঙ্ক দেখা দেয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। অবরোধকারীরা এ ঘটনা ঘটিয়েছে।