চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালাল আসামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছেন।
গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই আসামিকে ধরতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার একটি ডাকাতি মামলার আসামি মীর হোসেনকে (২১) সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার আগে তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।