চট্টগ্রামে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকার কোদালঘাটা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পাঁচটি পেট্রলবোমা ও সাতটি ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। খবর ইউএনবি।
র্যাব-৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, রাত দুইটার দিকে ওই এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় পেট্রলবোমা ও ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।