চট্টগ্রামে পোশাককর্মীকে ধর্ষণ, চার যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পোশাক কারখানার এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে নগরের বায়েজিদ থানার চন্দ্রনগরের পাহাড়ি এলাকায় ওই তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, নগরের ষোলোশহর এলাকার একটি পোশাক কারখানার নারী শ্রমিক শুক্রবার সন্ধ্যায় বায়েজিদ এলাকার চৌধুরীনগরে তাঁর খালার বাসা থেকে খুলশির ওয়্যারলেস কলোনি এলাকার নিজ বাসায় ফিরেছিলেন। পথে ওই তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করেন ওই যুবকেরা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে মোহাম্মদ হাসান অনেক আগে থেকে ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, ওই তরুণী শুক্রবার রাত ১১টায় থানায় ধর্ষণের ঘটনায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ পাওয়ার পর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।