চট্টগ্রামে প্রায় সাত লাখ ইয়াবা বড়ি উদ্ধার, আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাছ ধরার ট্রলার থেকে ছয় লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন ফরিদুল আলম ও আবুল কালাম।
আজ বুধবার দুপুরে দুজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আলী আসলাম। তিনি বলেন, সকাল থেকে বহির্নোঙরে অভিযান শুরু করেন তাঁরা। দুপুরে মাছ ধরার ট্রলারটি থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে থানার মামলা করার প্রস্তুতি চলছে।