চট্টগ্রামে প্রায় ৭৫ হাজার সিমসহ আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রেয়াজ উদ্দিন বাজারের তামাকুণ্ডি লেনের চারটি মুঠোফোনের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৭৫ হাজার সিমসহ আটজনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ গতকাল রোববার বিকেলে তাঁদের আটক করে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পর এসব সিম দোকানে বিক্রি করা হচ্ছিল। কিন্তু নিবন্ধিত কোনো সিম বিক্রি করার কথা নয়। ধারণা করা হচ্ছে, কারও আইডি ও আঙুলের ছাপ নিয়ে সিমগুলো নিবন্ধন করা হয়েছে। তবে এর মধ্যে কতটি সিম নিবন্ধিত তা যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে গতকাল সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে আটক আটজনের সঙ্গে কথা বলা যায়নি। পুলিশের পক্ষ থেকে তাঁদের পরিচয় জানানো হয়নি।