চট্টগ্রামে ফুটবল খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রামে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. হানিফ (২০)। আজ সোমবার বিকেলে নগরের খুলশী থানার আমবাগান এলাকায় এই ঘটনা ঘটেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান প্রথম আলোকে বলেন, আমবাগান এলাকার তরুণ সংঘ মাঠে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন মো. হানিফ। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত হানিফ পেশায় দিনমজুর।