চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের তামাকুণ্ডি লেইনে কর্মচারী সমিতির কার্যালয়ে গতকাল রোববার রাত ৯টার দিকে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করা হয়। এই ঘটনার পর মার্কেটের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে পুলিশ হাজির হলে পরিস্থিতি শান্ত হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন রাতে বলেন, সমিতির সাধারণ সম্পাদক শ্রমিক দলনেতা মো. সেলিমের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমিতির সভাপতির সঙ্গে পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। এটি রাজনৈতিক কোনো বিষয় নয়। কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।