চট্টগ্রামে বাসা থেকে এক আইনজীবীর স্ত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকার একটি বাসা থেকে আজ বুধবার বিকেলে এক আইনজীবীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম বিবি রহিমা (৩৫)। তিনি আইনজীবী এহতেশামুল হকের স্ত্রী।
এহতেশামুল হক প্রথম আলোকে বলেন, সকালে বাসা থেকে বের হয়ে তিনি আদালত ভবনে যান। বিকেলে বাসায় ফিরে এলে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পর স্ত্রীর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে বাসায় ঢোকেন। পরে দেখতে পান জিনিসপত্র সব এলোমেলো। লাশ পড়ে আছে তাঁর স্ত্রীর। কী কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে, তিনি বুঝতে পারছেন না।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।