চট্টগ্রামে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজের পেছনের গ্যারেজে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি নাশকতার ঘটনা কি না, তা পুলিশ জানাতে পারেনি। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম মুঠোফোনে প্রথম আলোকে জানান, মূল সড়ক থেকে প্রায় ৩০০ গজ ভেতরে অবস্থিত ওই গ্যারেজে মেরামতের জন্য বাসটি ১৫ দিন ধরে ছিল। বাসটিতে কোনো আসন নেই। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ওসি জানান, পুড়ে যাওয়া গাড়িটির পাশে কয়েকটি গাড়ি ছিল। নাশকতা সৃষ্টির উদ্দেশ্য আগুন দেওয়া হলে সেখানেও আগুন দিতে পারত।