চট্টগ্রামে বিএনপির ১৮ কর্মীকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা করতে জড়ো হওয়ার অভিযোগে চট্টগ্রামে বিএনপির ১৮ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরের হালিশহর বারুনিঘাটা এলাকার একটি ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী গত রাতে প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উদ্‌যাপনের জন্য একটি ভবনে জড়ো হন ১৮ জন কর্মী। সেখান থেকে বের হয়ে তাঁদের নাশকতা করার পরিকল্পনা ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। এ জন্য মো. মামুন নামের এক ব্যক্তির ঘরে অভিযান চালিয়ে কেকসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।