চট্টগ্রামে বিচারকের বাসায় বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজের বাসায় গতকাল শনিবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিচারক জানান, জাজেজ কমপ্লেক্সের প্রথম ভবনের দোতলায় স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে থাকেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে বাসার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এ সময় তিনি বাসায় ছিলেন না। তাঁর স্ত্রী ও দুই সন্তান পাশের কক্ষে ছিলেন। তাঁর স্ত্রী কক্ষ থেকে বেরিয়ে বাসার মূল দরজা খোলা পান। বিচারক বলেন, কক্ষের দেয়ালে স্প্লিন্টার পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মুজমদার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম