চট্টগ্রামে বিপুল বিস্ফোরকসহ গ্রেপ্তার ৩: র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হালিশহর এলাকায় ‘জঙ্গি আস্তানা’ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, হাতবোমা ও গুলিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় দাবি করা হয়, ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীতে জঙ্গি আস্তানায় অভিযানের ধারাবাহিকতায় হালিশহর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় র্যাব-৭। সেখান থেকে ১৫০ কেজি উচ্চক্ষমতার বিস্ফোরক উপকরণ, ৭৬টি শক্তিশালী হাতবোমা, ২৪টি গুলি, বোমা তৈরির বিপুল উপকরণ ও প্রশিক্ষণ সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।