চট্টগ্রামে বিমানবন্দরে সোনা ও স্যামসাং মুঠোফোন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার সকালে দুই যাত্রীর কাছ থেকে সোনা, মুঠোফোন ও সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
এই দুই যাত্রী হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ইয়াছিন আরাফাত ও হাটহাজারীর মো. জয়নাল। গতকাল সকাল নয়টায় দুবাই থেকে একটি উড়োজাহাজে তাঁরা চট্টগ্রামে আসেন।
বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা বলেন, ইয়াছিন আরাফাতের হাতঘড়ির ভেতর ও ব্যাগ থেকে প্রায় ৪৬০ গ্রাম ওজনের সোনা পাওয়া যায়। এ ছাড়া তাঁর কাছ থেকে ১৮টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। আর জয়নালের কাছে পাওয়া গেছে ২৪টি মুঠোফোন ও ২০ কার্টন বিদেশি সিগারেট। সবগুলো মুঠোফোন স্যামসাং ব্র্যান্ডের।
প্রণয় চাকমা বলেন, উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ২০ লাখ টাকা। আর প্রতিটি মুঠোফোন সেটের বাজারমূল্য ১০ থেকে ১২ হাজার টাকা। দুই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।