প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর বিবরণীতে সম্পদের তথ্য গোপন করে আয়কর ফাঁকির অভিযোগে চট্টগ্রামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রাম কর অঞ্চল-২-এর উপকর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে মামলাটি করেন। আদালত মামলার আসামি সাদ মুছা ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার আরজিতে বলা হয়েছে, সাদ মুছা ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসীন ২০১৩-১৪ করবর্ষে দাখিল করা আয়কর বিবরণীতে ৫ কোটি ২২ লাখ ৯২ হাজার ৩৩৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।