চট্টগ্রামে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে জামাল উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে পুলিশের পোশাক, বেতারযন্ত্র, হাতকড়া ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামাল উদ্দিন ডিবি পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে লোকজনকে হয়রানি করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে জামাল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।