চট্টগ্রামে ভুয়া ড্রাইভিং লাইসেন্সসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভুয়া ড্রাইভিং লাইসেন্স, জাল জাতীয় পরিচয়পত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. শাহ আলম, মো. সেলিম মিয়া ও মো. আলম। গত সোমবার রাতে নগরের পাঁচলাইশ শুলকবহর এলাকার একটি কলোনি থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব।

অভিযান পরিচালনাকারী র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন তথে৵র ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৪২টি জাল ড্রাইভিং লাইসেন্স, ৬টি জাতীয় পরিচয়পত্র, ৩০টি সিম, পুলিশ সুপার, ওসি, এসআই, এএসআই, বিআরটিএ, সিটি করপোরেশনের কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির নামে তৈরি করা ৩৫টি সিল পাওয়া গেছে। এ ছাড়া ৬৫৬টি ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম এবং ৬০টি শিক্ষানবিশ আবেদন ফরম উদ্ধার করা হয়েছে।

 আশেকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, গাড়িচালকদের কাছ থেকে টাকা নিয়ে তাঁরা জাল লাইসেন্স তৈরি করে দেন। এ ছাড়া তাঁরা বিআরটিএতে দালালি করার কথাও স্বীকার করেছেন।