চট্টগ্রামে মলম পার্টির ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর থেকে মলম পার্টির ছয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গত শুক্রবার পাহাড়তলী থানার সাগরিকা এবং আশপাশের এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, আটক হওয়া ছয়জন হলেন রুবেল, পাভেল, আজমল, আনোয়ার, সোহাগ ও জয়নাল। তাঁদের সবার গ্রামের বাড়ি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, সাগরিকা ও বিবিরহাট গরুর বাজারে ছিনতাই করতে ওই ছয়জন জড়ো হয়েছিলেন। মলম লাগিয়ে অজ্ঞান করে ক্রেতা-বিক্রেতার কাছ থেকে টাকা ছিনতাই করা ছিল তাঁদের মূল উদ্দেশ্য। এই চক্রের আরও বাকি সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।