চট্টগ্রামে মলম পার্টির তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মলম পার্টির সদস্য সন্দেহে তিন যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তাঁরা হলেন মো. সুমন (২৫), মো. সোহেল (৩০) ও আবদুর রব (৩৫)। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে অক্সিজেন-হাটহাজারী সড়কের বালুচরা এলাকা থেকে স্থানীয় লোকজন ওই তিনজনকে ধরে পুলিশে দেয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, অক্সিজেন থেকে হাটহাজারী যাওয়ার জন্য খুবসুর আলম নামের এক ব্যক্তি অটোরিকশায় ওঠেন। এ সময় গাড়িতে যাত্রীবেশে ছিলেন মলম পার্টির তিন সদস্য। কিছু দূর যাওয়ার পর তাঁরা খুবসুর আলমের চোখে মলম লাগিয়ে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় তিনি চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন গাড়িটি আটকায়। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে ধরে পিটুনি দেয় লোকজন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।