চট্টগ্রামে মোটরসাইকেল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির এক নেতার মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম আদালত ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের সামনে মোটরসাইকেল (চট্ট মেট্রো হ-১২-৩১৬১) রেখে তিনি একজন আইনজীবীর সঙ্গে দেখা করতে যান। ১০ মিনিট পরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নগরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।