চট্টগ্রামে যাত্রীর ব্যাগে ৪০ লাখ টাকার সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ৪০ লাখ টাকার প্রায় এক কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। গতকাল সোমবার রাত নয়টায় এসব সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরে নিয়োজিত শুল্ক বিভাগের সহকারী কমিশনার অথেলো চৌধুরী প্রথম আলোকে বলেন, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে আসা যাত্রী মো. শহীদুল আলমের ব্যাগ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।
শুল্ক কর্মকর্তারা জানান, শহীদুল আলমের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।
নিয়মানুযায়ী একজন যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার বিনাশুল্কে আনতে পারেন। তবে ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণের বার শুল্ক কর পরিশোধ করে আনা যায়।