চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাটু আব্বাস (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার রাতে নগরের ডবলমুরিং থানার আই ডব্লিউ কলোনির সামনে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. ফেরদৌস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার প্রথম আলোকে বলেন, নিহত বাটু আব্বাস কখনো রিকশা চালাতেন, আবার কখনো কাপড় বিক্রি করতেন। আই ডব্লিউ কলোনির সামনে বুধবার রাতে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি নুরুল আলম তালুকদার বলেন, কী কারণে আব্বাসকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তার আসামিকে জ্ঞিজ্ঞাসাবাদ করা হচ্ছে।